কুবারনেটিস, যা K8s নামেও পরিচিত, কন্টেইনারাইজড অ্যাপ্লিকেশনের ডিপ্লয়মেন্ট, স্কেলিং এবং ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করার জন্য একটি ওপেন-সোর্স সিস্টেম।

এটি একটি অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত কন্টেইনারগুলোকে লজিক্যাল ইউনিটে বিন্যস্ত করে, যাতে সেগুলো সহজে পরিচালনা ও শনাক্ত করা যায়। কুবারনেটিস গড়ে উঠেছে Google-এ প্রোডাকশন ওয়ার্কলোড পরিচালনার 15 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে, এর সঙ্গে যুক্ত হয়েছে কমিউনিটির সেরা আইডিয়া ও অনুশীলনগুলো।

বিশ্বব্যাপী স্কেল

Google যে নীতিগুলোর ভিত্তিতে প্রতি সপ্তাহে বিলিয়ন বিলিয়ন কন্টেইনার চালায়, সেই একই নীতিতে কুবারনেটিস ডিজাইন করা হয়, ফলস্বরূপ কুবারনেটিস ব্যবহারকারীরা অপারেশন টিম না বাড়িয়ে স্কেল করতে পারে।

কখনই আউটগ্রো করবে না

আপনি লোকালভাবে পরীক্ষা-নিরীক্ষা করুন কিংবা বিশ্বব্যাপী কোনো প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেশন পরিচালনা করুন, আপনার চাহিদা যত জটিলই হোক না কেন, আপনার অ্যাপ্লিকেশনগুলোকে ধারাবাহিকভাবে এবং সহজে সরবরাহ করতে কুবারনেটিসের ফ্লেক্সিবিলিটি আপনার সঙ্গে সঙ্গে প্রসারিত হয়।

যে কোন জায়গায় K8s চালান

কুবারনেটিস হলো ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যা আপনাকে অন-প্রিমিসেস, হাইব্রিড বা পাবলিক ক্লাউড অবকাঠামোর সুবিধা নেওয়ার স্বাধীনতা দেয়, যাতে আপনি সহজেই ওয়ার্কলোডগুলো আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পরিবেশে স্থানান্তর করতে পারেন।

কুবারনেটিস ডাউনলোড করতে, ডাউনলোড বিভাগে যান।

The Absolute Beginner's Guide To Cloud Native

আসন্ন KubeCon + CloudNativeCon ইভেন্টগুলিতে যোগ দিন

কুবারনেটিস ফিচার

সম্প্রসারণযোগ্যতার জন্য ডিজাইন করা হয়েছে

আপস্ট্রিম সোর্স কোড পরিবর্তন না করে আপনার কুবারনেটিস ক্লাস্টারে ফিচার যোগ করুন।

আমরা একটি CNCF গ্র্যাজুয়েটেড প্রকল্প

Cloud Native Computing Foundation logo